সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভোলার গণমাধ্যমকর্মীরা। গতকাল শুক্রবার বিকালে ভোলা প্রেস ক্লাবের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, তা সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে ফাঁসি দেওয়ার দাবি করেন বক্তারা।
তারা আরো বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার বিচারের মতো না হয়, তাহলে জনগণই বিচারের ব্যবস্থা করবে।
মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ সওকাত হোসেন, কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, সাংবাদিক এমএ বারি, মোবাশ্বের উল্লাহ চৌধুরী, কামরুল আহসান মুকুল, আজকের পত্রিকার ভোলা প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচএম জাকির, ভোরের কাগজ জেলা প্রতিনিধি এইচএম নাহিদ, দৈনিক ভোলা টাইমস সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজিব, ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন কাদের, সাংবাদিক মশিউর রহমান পিংকু, কালের কণ্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, সংস্কৃতিকর্মী মনির চৌধুরী, সাংবাদিক মনির সাজোয়াল, শাহরিয়ার মিলন প্রমুখ।
মানববন্ধন শেষে ভোলা প্রেস ক্লাবের হলরুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

