এবার ভোট হবে দিনের আলোতে: ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

এবার ভোট হবে দিনের আলোতে: ধর্ম উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে। রাতে কোনো ভোট হবে না। অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। দেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি যে তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জোরপূর্বক চেয়ার দখল করে বসে থাকবে। এতদিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেই সুযোগ আর দেয়া হবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে ঝালকাঠির নেছারাবাদ ইসলামি কমপ্লেক্সে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। প্রতিবেশী একটি রাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

আলোচনা সভায় আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেন, ইসলামি ঐক্যের কোনো বিকল্প নেই। ইসলামি ঐক্য গড়ে তুলতে হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি দেশ স্বাধীন। তারা কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়ে একটি শক্তিতে পরিণত হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...