আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে আগুন, লুটপাট; আহত ১

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে আগুন, লুটপাট; আহত ১

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এক বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রনজিত দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা রনজিত দাসের বসতঘরে আগুন দেয়। এ সময় তারা ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে রনজিত দাসকে এলোপাতাড়িভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ ‘আগুন, আগুন’ বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আহত রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...