ভোলায় গাছের ডাল পড়ে ইন্টারনেট টেকনিশিয়ানের মৃত্যু

ভোলায় গাছের ডাল পড়ে ইন্টারনেট টেকনিশিয়ানের মৃত্যু
ছবি: আমার দেশ

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে এনসিওর লেক সিটির গাছের ডাল পড়ে হারুন (২৭) নামে এক ইন্টারনেট টেকনিশিয়ান নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত হারুন ওই ইউনিয়নের মৃত রতনের ছেলে। তিনি ভোলা ডট নেট নামে একটি ইন্টারনেট কোম্পানির টেকনিশিয়ান পদে চাকরি করতেন।

বিজ্ঞাপন

ভোলার ডট নেটের সিনিয়র টেকনিশিয়ান মো. শাহিন জানান, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের এনসিওর লেক সিটির পাশে ভোলার ডট নেট কোম্পানির গ্রাহক সেবার জন্য আমিও টেকনিশিয়ান হারুন লাইনের কাজ করতে ছিলাম। এ সময় দুজন লোক এনসিওর লেকসিটির গাছ কাটতে ছিলেন। আমরা ঝুঁকিপূর্ণ মনে করে তাদের গাছ না কাটার জন্য বারবার নিষেধ করা হলেও তারা আমাদের কথা না শুনে গাছ কাটতে ছিলেন। এ সময় হঠাৎ করে একটি গাছের বড় ডাল এসে শাহিনের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় হারুণ লুটে পড়ে। পরে তাকে ভোলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে গাছ কাটার কাজে নিয়োজিত মো. ফারুক নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করেছে।

এনসিওর লেকসিটির স্বত্বাধিকারী ওবায়দুর রহমান জানান, আমরা ইউসুফ নামে এক বেপারীর কাছে গাছ বিক্রি করে ফেলেছি। তারা কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ইউসুফ বেপারীর ব্যক্তিগত ফোন নাম্বারে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নিহতের অভিভাবকের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন