পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারী হলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
রোববার দিবাগত রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, মো. বশির উদ্দিন, বাশেদুল ইসলাম রাশেদ, ডা. মো. সাইমুম ইসলাম, জিনাত জাহান, মো. মঞ্জুরুল ইসলাম এবং গাজী শাহাবুদ্দিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. রবিউল ইসলাম, মো. সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, মো. হুমায়ুন কবির ফাহাদ, অভিলাষ কর্মকার, মো. আমিনুল ইসলাম আলিম, আফজাল হোসেন আকন, মো. রাসেল গাজী, মো. জুয়েল হাওলাদার, আতিকুর রহমান, আল ফাহাদ, রাহাত, মো. ইলিয়াস, মো. জকারিয়া হোসেন, মো. আল আমিন (রিপন মৃধা), পলাশ ফকির, মো. সাইফুল ইসলাম, মো. রাজিব আকন, এইচএম মাসুদুর রহমান, মো. তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন, মো. নাসির উদ্দিন, হাসিবুজ্জামান রাকিব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মো. মনিরুজ্জামান এবং মাহাবুবুল আলম (নাঈম)।
যুগ্ম সমন্বয়কারী মো. বশির উদ্দিন বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতিমুক্ত, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সংগঠনের আত্মপ্রকাশ। পটুয়াখালীতে অফিস উদ্বোধন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা পটুয়াখালীতে কার্যক্রম পরিচালনা করবো ও প্রার্থী দেবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

