আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেঘনা নদীর বুকে চর দখলে বাধা দেয়ায় গুলিবিদ্ধ চাষি

জেলা প্রতিনিধি, ভোলা

মেঘনা নদীর বুকে চর দখলে বাধা দেয়ায় গুলিবিদ্ধ চাষি

ভোলা সদর উপজেলায় রাজাপুর ইউনিয়নে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর ‘ভোলার চর’ দখলে বাধা দেয়ায় গুলিবিদ্ধ হয়েছেন এক চাষি। গুলিবিদ্ধ সুমন সর্দার (২৮) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ সুমন সরদার জানান, ভোলার এই চড়ে আমরা প্রকৃত জমির মালিক ও চাষা। এ বছর তরমুজ চাষ করেছি। প্রতিপক্ষ একটি গ্রুপ ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন পর্যন্ত এই চরটি ভোগ দখলের চেষ্টা চালাচ্ছে। প্রতিদিনের ন্যায় আজ গরু নিয়ে চরে চাষাবাদ করতে যাওয়ার সময় প্রতিপক্ষ আমাদেরকে বাধা দেয়। এ সময় চর দখল করতে যাওয়া মিন্টু খা’র নেতৃত্বে শেলিম খা ও হালিম খা হঠাৎ পিছন দিক থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার সাথে থাকা লোকজন চিৎকার করলে চতুর্দিক থেকে অন্যান্য লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। আহত সুমন সর্দার আরো জানান, চর দখল করতে আসা লোকজন একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এ সকল কাজ করে আসছে। এই ঘটনায় পুরো চড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুমন নামের এক যুবকের শরীরে কয়েকটি ছোঁড়া গুলি লেগেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...