বরিশালে ঋণের চাপে চা দোকানির গলায় ফাঁস

বরিশালে ঋণের চাপে চা দোকানির গলায় ফাঁস

বরিশালের গৌরনদীতে ঋণের চাপে পুলিন তালুকদার (৫০) নামের এক চা দোকানির আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিন একই এলাকার মৃত ওপেন্দ্রনাথ তালুকদারের ছেলে।

বিজ্ঞাপন

মৃতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, তিন কন্যার বাবা পুলিন দীর্ঘ আট বছর মরিশাসে থেকে এক বছর পূর্বে দেশে আসেন। নিজের বাড়ির কাছেই একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন সে। প্রবাসে যাওয়ার সময়ে বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন তার পরিবার। কিন্তু প্রবাস কাটিয়েও ঋনের টাকা পুরোপুরি শোধ করতে পারেন নি পুলিন তালুকদার। গত কয়েকদিন স্থানীয় পাওনাদার এবং এনজিওর কিস্তির টাকার জন্য চাপে ছিলেন তিনি।

পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন