
বরিশালে ঋণের চাপে চা দোকানির গলায় ফাঁস
বরিশালের গৌরনদীতে ঋণের চাপে পুলিন তালুকদার (৫০) নামের এক চা দোকানির আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিন একই এলাকার মৃত ওপেন্দ্রনাথ তালুকদারের ছেলে। মৃতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, তিন কন্যার বাবা পুলিন দীর্ঘ আট বছর মরিশাসে থে























