সালিশ করতে গিয়ে বিএনপি নেতা খুন

সালিশ করতে গিয়ে বিএনপি নেতা খুন

ভোলা সদর উপজেলায় জমিজমার বিরোধের সালিশ করতে গিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন খুন হয়েছেন। এ সময় দু’গ্রুপের সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ভেলুমিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের ছেলে লিটন জানান, ভোলা সদর উপজেলার ভেলুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইব্রাহীম ও আলম বেপারীর মধ্যে জমিজমার বিরোধ ছিল। আমার বাবা শালিশদার হিসেবে সেই বিরোধের আপোস মীমাংসা করে বাড়িতে চলে আসে। আপোস মীমাংসায় ইব্রাহীম রাজি না হওয়ায় বাবাকে আবার ফোন দিয়ে নিয়ে যান। ২০ মিনিট পরে আমরা শুনতে পাই বাবা রাস্তার পাশে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে শুনি ইব্রাহীম, তার ছেলে নয়ন, শিপনের ছেলের শাকিল এবং ভেলুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুল্লাহ হাওলাদারের ভাতিজা হানিফাসহ ২০ জনের একটি গ্রুপ বাবাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে নিয়ে আসি।

আহতদের মধ্যে প্রতিপক্ষ আলম ব্যাপারীর অবস্থা আশঙ্কা জনক। এ ঘটনায় হাবিব জমাদারের ছেলে রিয়াদকে আটক করা হয়েছে।

ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, আমি ঘটনাস্থলেই আছি। জমিজমার বিরোধ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ হচ্ছিল। নিহত বিএনপি নেতা সালিশদার ছিলেন। সংঘর্ষের সময় জামাল উদ্দিন উদ্দিন নিহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন