ঝালকাঠির রাজাপুরের সাতুতিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিবের উপরে মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। ৬ জুলাই সোমবার রাত ১০টায় ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। হামলায় সজিবসহ সজিবের বড় ভাই বাবুল এবং কাইফ নামে আরাও একজন আহত হয়।
আহত এবং এলাকাবাসী সূত্রে যানা যায়, অভিযুক্ত লেবুবুনিয়া বাজার সংলগ্ন মৃত নান্না আকনের ছেলে সোহেল আকন, শামিম আকন, শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মৃত আলতাফ এর ছেলে আফজাল এবং তার দুই ভাই ফয়সাল ও সোলায়মানের নেতৃত্বে লেবুবুনিয়া এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
যার প্রতিবাদ করায় আফজাল গ্রুপের সঙ্গে সজিবসহ স্থানীয়দের বাগবিতণ্ডা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে উভয় পক্ষ চলে যায়। তার কিছুক্ষণ পরেই দেশি ধারালো অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি গ্রুপ সজিবসহ স্থানীয়দের উপরে অতর্কিত হামলা চালায়। এতে সজিব গুরুতর আহত হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ভর্তি নিয়ে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন।
এ বিষয়ে অভিযুক্ত আফজাল বলেন, আমার বিরুদ্ধে মাদকের যেই অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার ভাইয়েরাও নির্দোষ। মূলত সোহেল আকনের সঙ্গে সজিবের বড় ভাইয়ের ডাবের ব্যবসা নিয়ে ঝামেলা হয়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

