বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

বরিশাল অফিস

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

বরিশালে মাছের ঘেরে কাজ করা অবস্থায় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত তানভীর খান ওই এলাকার ওয়াসিম খানের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর খান বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলো। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে গুরুত্বর আহত হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয়রা তানভীর খানকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহানাজ পারভীন সেতু তাকে মৃত বলে ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন