ডেঙ্গুতে শেবাচিম হাসপাতালে তরুণীসহ দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে শেবাচিম হাসপাতালে তরুণীসহ দুইজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

মৃত ছনিয়া (২৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আ. ছালামের মেয়ে ও মৃত মো. সাইফুল (৩৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে। হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে । এ পরিস্থিতি থেকে বের হতে চিকিৎসা সেবার চেয়ে প্রতিরোধ জরুরি।

তিনি বলেন, আমাদের চিকিৎসা দেয়া সামর্থ্যের মধ্যে থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন