গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

বরিশাল অফিস

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

বরিশালের গৌরনদীতে একদিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। এ সময়ে বিড়ালের কামড়ে আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি, মাগুরাসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে তারা আহত হন।

বিজ্ঞাপন

তারা হলেন-উপজেলার কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছরের মেয়ে আবিদা, একই গ্রামের আল-আমিনের তিন বছরের ছেলে আয়াত, মিঠু সরদারের আট বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা, ইয়াছিন মিয়ার চার বছরের মেয়ে তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম, সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম। একই গ্রামের রাজিব ঘরামীর সাড়ে তিন বছরের মেয়ে খাদিজা।

এছাড়া টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী, উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম, পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর, শামীম ঘরামীর সাত বছরের মেয়ে সামিয়া, বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছয় বছরের ছেলে নবীন, পাশ্ববর্তী আগৈলঝাড়ার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী।

একইদিন বিড়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গোপাল কুন্ডুর ছেলে মিটুল কুমার কুন্ডু।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সমিরন হালদার জানিয়েছেন, কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরেছেন। সম্প্রতি পাগলা কুকুরের আক্রমণের শিকার রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন