আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউনিয়ন শ্রমিকদল সভাপতির বাড়ি থেকে পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

বরিশাল অফিস

ইউনিয়ন শ্রমিকদল সভাপতির বাড়ি থেকে পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

বরিশালের বানারীপাড়া'র বাইশারীতে ইউনিয়নের শিয়ালকাঠী থেকে ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ফিরোজ সরদারের নিজ ঘর থেকে ১টি পিস্তলসহ দু'টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১ টায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুল'র নেতৃত্বে এ অস্ত্র উদ্ধার অভিযান চালায়। এ সময় বরিশাল মেট্রো ল-১৩-২৩২৮ নম্বরের একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযুক্ত ফিরোজ সরদার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও বানারীপাড়া উপজেলা বিএনপির ১নং যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবুর খান ওরফে সবুর মেম্বারের দেহরক্ষী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসী। একই সময় বাইশারী ইউনিয়নের দত্তপাড়া'র আদর্শ গ্রামের ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক জুয়েলের বাড়ি, বসুর হাটের কৃষক দল নেতা সাইদুল কাজী'র বাড়ি ও বাইশারীর বিএনপি কর্মী রানা'র বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর ওই টিম।

বিজ্ঞাপন

এ সময় শিয়াল কাঠীর ফেরিঘাট টার্মিনালের খোন্দল থেকে অভিযান চালিয়ে ১ টি চায়নিজ কুড়াল উদ্দ্বার করা হয়। উদ্ধার অভিযানের সময় কাউকে আটক সকরতে পরেনি সেনাবাহিনী। এলাকাবাসী জানান, ফিরোজ ইতিপূর্বে ঢাকায় বসবাস করতো। ২০২৪ সালের ৫ আগষ্টের পর সবুর মেম্বার রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে ফিরোজকে ঢাকা থেকে এলাকায় নিয়ে আসেন। একপর্যায়ে ফিরোজ সবুরের দেহরক্ষী হিসেবে পরিচিতি লাভ করে এবং সেই সুবাদে সবুর মেম্বারের ছত্রছায়ায় ফিরোজ একটি ত্রাস বাহিনী গঠন করে। ৫ আগস্টের পরে তার বিরুদ্ধে সাধারন মানুষ সহ হিন্দুদের জমি দখল ও জোরপূর্বক তাদের গাছ কেটে বিক্রি করে দেয়া,সাধারন মানুষের উপর অত্যাচার, ট্রলারসহ খেয়াঘাট দখল সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

সেনা সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...