
চকরিয়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৬
কক্সবাজারের চকরিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র, ৮৮২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে চকরিয়া থানা পুলিশ পশ্চিম ছনুয়াপাড়া ও হালকাচাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড























