আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফতুল্লায় শপিং ব্যাগ থেকে রিভলবার উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লায় শপিং ব্যাগ থেকে রিভলবার উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‌্যাব -১১। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে বিভলবার পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্রটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব -১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...