‎সিদ্ধিরগঞ্জে রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

‎সিদ্ধিরগঞ্জে রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিভলবার, গুলি, রামদাসহ মো. সজিব আহমেদ (২৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত হতে মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

‎শনিবার দিবাগত রাত আড়াইটায় মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মিজমিজি মাইজপাড়া (মধ্যপাড়া) এলাকার মো. সানা উল্লাহর ছেলে।

‎পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি কাঠের বাটযুক্ত কালো রংয়ের রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি পুরাতন কালো রংয়ের মাইক্রোবাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭), ৩টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা জব্দ করা হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলাসহ অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী একটি মামলা রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন