রাঙ্গাবালীতে জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা

রাঙ্গাবালীতে জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কাউন্সিলের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাঙ্গাবালী উপজেলায় আয়োজিত কাউন্সিলে নেতাকর্মী ও প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন এই কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। মো. আল-আমিনকে আহ্বায়ক এবং মো. আল-মামুনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কমিটির অন্যান্য দায়িত্বশীলদেরও মনোনীত করা হয়েছে।

কাউন্সিলে বক্তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, ঐক্য ও মুক্তির লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ ও শিক্ষার্থীদের ইতিবাচক নেতৃত্বে সম্পৃক্ত করে বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ বলেন, ‘কমিটি গঠনের মধ্য দিয়ে রাঙ্গাবালীতে গতানুগতিক রাজনীতির বাইরে নতুন ধারার রাজনীতির সূচনা হয়েছে। ইনসাফের বাণী রাঙ্গাবালীর সর্বস্তরে ছড়িয়ে দিয়ে ছাত্র থেকে শুরু করে সব শ্রেণির মানুষের জন্য ইনসাফের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে জাতীয় ছাত্রশক্তি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন