কৃষি ও কৃষকদের উন্নয়নের লক্ষে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
বুধবার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের বয়াতির খাল খনন কাজ উদ্বোধনকালে তিনি একথা বলেন।
এমপি নয়ন বলেন, কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই। বিএডিসির উদ্যোগে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল।
এর আগে পৌর এলাকার হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ইজিপিপি কর্মসূচির আওতায় সুন্দরি-বোয়ালখালী খাল খনন কাজের উদ্বোধন করেন এমপি নয়ন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

