ভোলার দৌলতখানের মেঘনায় জেলেদের পাতা জালে ধরা পড়েছে প্রায় চার কেজি ওজনের বড় আকৃতির রুপালি ইলিশ মাছ।
সোমবার বড় আকৃতির এ ইলিশ দৌলতখান থানা সংলগ্ন পাতার খালের মৎস্য আড়তে হাঁকডাক দিয়ে বিক্রি করা হয় ১৫ হাজার টাকায়।
মো. হাবিবুল্লাহ হাবুর আড়তে মাছটি বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জেলেরা জানান, আ. করিমের নৌকায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে নীরব ব্যাপারী আড়ত থেকে ১৫ হাজার টাকায় মাছটি ক্রয় করে ঢাকা পাঠান।
মৎস্য ব্যবসায়ী নীরব ব্যাপারী সাংবাদিকদের জানান, ঢাকার বাজারে মাছটি আরও বেশি দামে বিক্রি করা হবে। বিশাল আকৃতির এ রুপালি ইলিশটি এক নজর দেখার জন্য মৎস্য ঘাটের আড়তে উৎসুক দর্শকরা ভিড় জমায়। ঘাটের জেলেরা জানান, এর আগে কখনো দৌলতখানের মেঘনায় এত বড় সাইজের ইলিশ পাওয়া যায়নি।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

