কালীগঞ্জে বৈদ্যতিক শকে তরুণীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

কালীগঞ্জে বৈদ্যতিক শকে তরুণীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিত্যন্দী গ্রামে বৈদ্যতিক তারে ওড়না শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলি খাতুন (১৬) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের লিটন হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানায়, জুলি খাতুন মঙ্গলবার বিকালে নিজ কক্ষে ভেজা ওড়না শুকাতে দিলে ওই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় পরিবারে লোকজন এগিয়ে এসে কক্ষের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে জুলিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বারবাজার পুলিশ ক্যাম্পের আইসি (ইনচার্জ) রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন