চরফ্যাশনে অসহায় মানুষের মাঝে জামায়াতের খাবার বিতরণ

চরফ্যাশনে অসহায় মানুষের মাঝে জামায়াতের খাবার বিতরণ

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন সদর রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আগস্ট মাসজুড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আরও কর্মসূচি পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন