খাল খননের উদ্বৃত্ত ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল খননের উদ্বৃত্ত ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
ছবি: আমার দেশ

বরগুনার আমতলীতে খাল খনন কর্মসূচির উদ্বৃত্ত ৩৭ লাখ ৫০ হাজার ৫৪০ টাকা, সরকারি কোষাগারে ফেরত পাঠিয়েছেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার আরপাংগাসিয়া ইউনিয়নের পশুর বুনিয়ার দুই কিলোমিটার খাল এবং কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া ২ কিলোমিটার মোট ৪ কিলোমিটার খাল খননের জন্য সরকার থেকে ১ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৮২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ শেষে উদ্বৃত্ত ৩৭ লক্ষ ৫০ হাজার ৫৪০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার আমার দেশকে জানান, খাল খননের বরাদ্দকৃত টাকা থেকে খাল খনন শেষে উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন