আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝালকাঠিতে হাতপাখার দুই প্রার্থীসহ জামানত হারালেন ১৪ জন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে হাতপাখার দুই প্রার্থীসহ জামানত হারালেন ১৪ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ সংসদীয় আসনে নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের দুই প্রার্থীসহ ১৪ জন।

বিজ্ঞাপন

নির্বাচনি আইন অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত সরকারি কোষাগারে জমা হয়।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মোট ১ লাখ ২৯ হাজার ৪৪টি ভোট পড়ে। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ১৬ হাজার ১৩১ ভোট। নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ায় এ আসনে আট প্রার্থী জামানত হারিয়েছেন।

তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম। তিনি পেয়েছেন ৭ হাজার ৭৪৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী এম. মনজুল আলম ফিরোজী পেয়েছেন ৫শ ৯৩ ভোট, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান ৩শ ২১ ভোট, জনতার দলের মো. জসিম উদ্দিন তালুকদার, ৬৩ ভোট, জাতীয় পার্টি-জেপির মো. রুবেল হাওলাদার ২ হাজার ৫৬২ ভোট, গণঅধিকার পরিষদের মো. শাহাদাৎ হোসেন ১৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. সাবির আহমেদ ৩৪৫ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মো. সোহরাব হোসেন ১১০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তিনি পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।

ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোট পড়েছে ২লাখ ২১ হাজার ২৬৪টি। সে হিসেবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ২৭ হাজার ৬৫৮ ভোট। এ আসনের ছয় প্রার্থী ওই সীমা অতিক্রম করতে পারেননি।

জামানত হারানো প্রার্থীরা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী। তিনি পেয়েছেন ২৪ হাজার ৫৪৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ফোরকান হোসেন পেয়েছেন ১২৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মাসুদ পারভেজ পেয়েছেন ১০৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুলদীন সরদার পেয়েছেন ৭৭ ভোট, গণঅধিকার পরিষদের মো. মাহফুজুল ইসলাম সাগর ১২২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী ৩ হাজার ১২৫ ভোট পেয়েছেন।

এ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ১ লাখ ১৩ হাজার ৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম ৭০ হাজার ৫৫৬ ভোট পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন