ভোলা শহরের টাউন কমিটির মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠের ভাসানীর মঞ্চ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ফাহিম আহমেদ মুন। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। শনিবার তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ জানান, গত শুক্রবার বাড়ি থেকে বের হন মুন। এরপর আর বাড়ি ফিরে আসেনি। শনিবার সকালের দিকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে তার পরিবারের সহযোগীতায় লাশ উদ্ধার করেন পুলিশ।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বাংলাস্কুলের একটি সিসি টিভির ফুটেজে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ওই যুবক আত্মহত্যা করেছে।’ তবে পুরো বিষয়টি তদন্ত চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

