দুমকিতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

দুমকিতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২০২৪-এর গণঅভ্যুত্থানে পটুয়াখালীর দুমকির দুই শহীদ পরিবারের মাঝে ঈদসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

শনিবার দুমকি উপজেলার আংগারিয়ায় শহীদ মোহাম্মদ মিলন হাওলাদার শহীদ মোহাম্মদ জসিম উদ্দিনের পরিবারের কাছে এ সামগ্রী দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বরিশাল বিভাগীয় মনিটর অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এ সামগ্রী পৌঁছে দেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- ডা. মো. মহিবুল্লাহ্ রুবেল, এটিএম সাইফুদ্দিন হীরা, জাকারিয়া আহমেদ, জাহিদুল ইসলাম রাতুল, খালিদ রাফি, সুমন শরীফ, সৈয়দ রিয়াদ, মো. রেজওয়ান ইসলাম রামিম প্রমুখ।

গত ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে এই ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়। জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্যসচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় বরিশাল বিভাগীয় আহ্বায়ক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সদস্যসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর উদ্বোধনী অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন