আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপজেলা বিএনপির আহ্বায়কসহ

ইন্দুরকানীতে দুজনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন ‎

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

ইন্দুরকানীতে দুজনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন  ‎
ছবি: আমার দেশ

‎পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎

বিজ্ঞাপন

‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা তালুকদার বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এখনো জড়িতদের শনাক্ত করেনি প্রশাসন। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় তারা।

‎উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

‎এ ঘটনায় দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। ‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...