পিরোজপুরে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ও চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার এবং তার ভাই মোর্তোজা হাওলাদারের স্ত্রী মুকুল আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

এ সময় শহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগমকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটে চন্ডিপুর ইউনিয়নের ২নংওয়ার্ডের পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইন্দুরকানী থানার ওসি মারুফ হাসান এবং পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...