উপজেলা বিএনপি সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

উপজেলা বিএনপি সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আলিফ তালুকদার (২৫) নামে এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে।

শনিবার সন্ধ্যার পর উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রাজাপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় আলিফ তালুকদারকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বাবার রাজনৈতিক প্রভাবের কারণে তিনি বিভিন্ন স্থানে মাদকের আসর পরিচালনা করতেন বলেও দাবি করেন তারা।

রাজাপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন