‘ছাত্রদের মানোন্নয়নে কাজ করে শিবির’

‘ছাত্রদের মানোন্নয়নে কাজ করে শিবির’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নেই। অতীতে সংগঠনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। শুধুমাত্র ছাত্রদের মানোন্নয়নেই কাজ করে শিবির।

বুধবার লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে লক্ষ্মীপুর শহর শিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা।

বিজ্ঞাপন

তারা বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতেও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা আবদুল আউয়াল রাসেল, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আবদুল আউয়াল হামদু প্রমুখ।

এছাড়া লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন