দুই মাদরাসাছাত্রকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

দুই মাদরাসাছাত্রকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি
স্থানীয় একটি মাদরাসার ছাত্র শহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম।

কক্সবাজারের উখিয়ায় দুই মাদরাসাছাত্রকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চক্র। নিখোঁজ শহিদুল ইসলাম (১৩) ও শফিকুল ইসলাম (১১) উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার বাসিন্দা শাহা আলমের ছেলে । তারা স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে দুই ভাই নিজ বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে একই দিন উখিয়া থানায় জিডি করেন বাবা শাহা আলম। এরপর প্রায় এক মাস ধরে নিখোঁজ দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ ৬ আগস্ট রাত ১১টা ৫৮ মিনিটের দিকে শাহা আলমের মোবাইল ফোনে কল করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ৪ লাখ টাকা দাবি করে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজাদ বলেন, নিখোঁজ দুই শিশুর বিষয়ে জিডি করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে। এছাড়া পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, দুই শিশু নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। শিশু দুটিকে উদ্ধারে আইনগত ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন