‘বিএনপির নামে চাঁদাবাজি-টেন্ডারবাজি করলে শক্ত হাতে দমন করা হবে’

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

‘বিএনপির নামে চাঁদাবাজি-টেন্ডারবাজি করলে শক্ত হাতে দমন করা হবে’

ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের শিকার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক বলেছেন, আমার জন্মভূমি বাঁশখালীতে বিএনপির নাম দিয়ে কেউ চাঁদাবাজি-টেন্ডারবাজি করলে তা শক্ত হাতে দমন করা হবে। বিএনপিতে চাঁদাবাজ ও টেন্ডারবাজদের জায়গা হবেনা।

বৃহস্পতিবার থেকে শনিবার লিফলেট বিতরণ করা কালে তিনি এসব কথা বলেন। বাঁশখালীর বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ কালে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বাঁশখালী থেকে মনোনয়ন দেন, তবে আমি এই বৈচিত্র্যময় জনপদ বাঁশখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নই হবে আমার রাজনৈতিক জীবনের মূল অঙ্গীকার। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি বদ্ধপরিকর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন