৭ দিনের রিমান্ডে সন্ত্রাসী ‘ছোট’ সাজ্জাদ

৭ দিনের রিমান্ডে সন্ত্রাসী ‘ছোট’ সাজ্জাদ

চট্টগ্রামের চান্দগাঁও থানায় হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার এ আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। এর আগে, শনিবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দিন বলেন, ১৪ দিনের রিমান্ড চেয়ে সাজ্জাদকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

জানা যায়, ২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানা এলাকায় গুলিতে নিহত হন তাহসিন। খুনিরা কালো রঙের একটি মাইক্রোবাসে আসেন। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেন তাহসিনের বাবা। মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে প্রধান আসামি করা হয়েছিল।

এছাড়া চাঁদার জন্য বিভিন্ন ভবনে প্রকাশ্যে অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সাজ্জাদ জড়িত বলে পুলিশের ভাষ্য। আত্মগোপনে থাকা সাজ্জাদ গত ২৮ জানুয়ারি রাতে ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেন। এরপর ৩০ জানুয়ারি সাজ্জাদের সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করে সিএমপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন