আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পায়ে শিকল পরা ঢাবির সাবেক ছাত্রী উদ্ধার, পরিবারের দাবি মানসিক রোগী

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

পায়ে শিকল পরা ঢাবির সাবেক ছাত্রী উদ্ধার, পরিবারের দাবি মানসিক রোগী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিজ ঘরে পায়ে শিকল পরা অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক ছাত্রী উম্মে সালমা (২৯)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা গ্রাম থেকে তাকে উদ্ধার করে। তিনি ওই এলাকার নুরুল আলমের মেয়ে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বন্দীদশায় থাকা অবস্থায় ওই তরুণী মোবাইল ফোনের মাধ্যমে তার ঢাবির সহপাঠীদের একটি অনলাইন পেইজে নিজের ছবি পাঠিয়ে উদ্ধারের আবেদন জানান। বিষয়টি জানাজানি হলে ঢাকায় থাকা সহপাঠীরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। পরে তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

এটিএম সিফাতুল মাজদার, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—উদ্ধারের সময় তরুণীর কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন।

পরিবারের দাবি, উম্মে সালমা মানসিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন। নিরাপত্তার কারণে তারা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন বলেও জানানো হয়। তবে ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তাকে অযৌক্তিকভাবে বন্দী করে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, তাকে চিকিৎসকের কাছে নেওয়া হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পেছনে অন্য কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...