রোগীর চাপে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিছানা সংকট চরম আকার ধারণ করেছে। মেঝেতেও ঠাঁই হচ্ছেনা রোগীর । ৫০ শয্যার হাসপাতালে বেড ব্যবহার হচ্ছে মাত্র ১৯টি। ১৯টি বেডে নারী,পুরুষ,শিশুদের ভর্তি দিতে হচ্ছে। জায়গার সংকুলান না হওয়ায় এক বেডে ২/৩ জন, মেঝেতে, বারান্দায় দেওয়া হচ্ছে বিছানা। রোগীরচাপ বেড়ে যাওয়ায় এখন মেঝেতেও মিলছে না বিছানা।
জরুরি বিভাগে পহেলা বৈশাখে বন্ধের দিন রোগী এসেছে ১৫০ জন। ভর্তি হয়েছে নারী,শিশুসহ ৪৩ জন। ডায়রিয়া, জ্বরের রোগী বেশি। বড়ঘোপ আজম কলোনীর ৮ মাসের শিশু রোগী জাহেদুল ইসলামের মা শামীমা আক্তার বলেন, বাচ্চার জ্বর নিয়ে গতরাতে ভর্তি হয়েছেন। বেড নাই, সিঁড়ির ওপরে সিট পাইছি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ বলেন, রোগীর চাপ বেশি। বেড সংকট।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, আউটডোর ছাড়াও জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ২শ’ রোগী আসছে। ইনডোরে বেড মাত্র ১৯টা। চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে জায়গা সংকটে। নতুন আরেকটি ভবন নির্মাণের জন্য তিনি মন্ত্রণালয়ে লিখিত ভাবে জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

