সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে রাতের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিনা ভোটে অবৈধভাবে নির্বাচিত সৈয়দপুর থেকে ছলিমপুর পর্যন্ত ৯টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী আমার দেশকে বলেন, বিগত দীর্ঘ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকার কারণে প্রশাসনের অনেকেই এখনো আওয়ামী লীগের দোসরদের হয়ে কাজ করছে। শুধুমাত্র তাদের স্থান পরিবর্তন হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিনা ভোটে অবৈধভাবে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নেতৃত্বে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছে। এরা যে কোন সময় এলাকায় আবারো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। এসব চেয়ারম্যান ও মেম্বারদের অনেকের নামে থানায় মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান আমার দেশকে বলেন, বিএনপির নেতারা আমাকে সহযোগিতা করলে এবং তাদের নামের তালিকা দিলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন