চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুন দাশ (৫৯) নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রোববার সকালে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, সকালে ভিজুয়াল গার্মেন্টসের সামনে সড়ক পার হওয়ার সময় ৩ নম্বর রুটের একটি বাস সামনে থেকে অরুন দাশকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সকাল সাড়ে আটটার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-ca1742.jpg)