ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, আইনজীবীর সহকারীসহ ৪ জন জেলে

ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, আইনজীবীর সহকারীসহ ৪ জন জেলে

লক্ষ্মীপুরে আদালতে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসে থাকা আসামিদের জামিন নেয়ার ঘটনায় আইনজীবীর সহকারীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতের বিচারক আবু সুফিয়ান নোমান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন- আইনজীবীর সহকারী আবুল কাসেম, জামিনের তদবিরকারক আনোয়ার হোসেন, জামিনপ্রাপ্ত ভুয়া আসামি সাইফুল ওরফে গাল কাটা সাইফুল ও ফরহাদ।

এর মধ্যে সাইফুল রামগঞ্জের সোন্দড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে, ফরহাদ একই এলাকার মো. শাহজাহানের ছেলে, আবুল কাশেম পাটওয়ারী রামগঞ্জের চণ্ডিপুর গ্রামের আবদুর রশিদ পাটওয়ারীর ছেলে ও আনোয়ার স্থানীয় আব্দুর রবের ছেলে।

আদালতের এপিপি আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, আত্মসমর্পণ করে আদালত জামিনের আবেদন করেন চার আসমি। কিন্তু জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

তিনি বলেন, এ ঘটনায় ১৫ জানুয়ারি সদর আদালতে মামলা করেন জুডিশিয়াল ১ নম্বর আদালতের (রামগঞ্জ) ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। ভবিষ্যতে ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না বলে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন জড়িত আইনজীবী লুৎফুর রহমান রহিম গাজী। এতে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন