‘ক্ষমতায় এসে ফের ফ্যাসিবাদী চরিত্রের চর্চা করতে চায় একটি দল। আর এ কারণেই চলমান সংস্কারের বিরোধিতা করছে তারা।’ এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
শুক্রবার বিকেলে চট্টগ্রামে লেখক-সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা।
নেতারা বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে পরিবারতন্ত্রের নামে ফ্যাসিবাদী শাসন চলছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর সেই শক্তিকে সমূলে উৎপাটন করার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একটি বড় রাজনৈতিক দলের নেতারা বাঁধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতেই সংস্কারের আগে নির্বাচন চাইছেন তারা। তবে বাংলাদেশে আর এমন শাসন ফিরবে না। কেউ সেই স্বপ্ন দেখলে আবারও রাজপথে নামবে ছাত্র-জনতা।
এ সময় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক জোবায়ের হাসান আরিফ, ওমামা ফাতেমা, রাফসান জামিল, আমির হোসেন আতিক, জুলাইয়ের শহীদ ওমর বিন নুরুল আবসারের মা রুবি আক্তার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

