কক্সবাজারের উখিয়া উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে ছৈয়দা বেগম (৪৫) নামে এক মায়ের।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ চলাকালে ছেলেকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি উপজোর রাজাপালং ইউনিয়নের বাসিন্দা এবং ছব্বির আহমদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছৈয়দা বেগম ছেলেকে হামলা থেকে বাঁচাতে গেলে গুরুতর আহত হন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক নারীর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

