দৈনিক আমার দেশের চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের বাবা আর নেই। তিনি আজ দুপুর সাড়ে ১২টায় বার্ধক্য জনিত কারণে চাঁদপুরে মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে পাঁচ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ রাত সাড়ে আটটায় উনার নিজ এলাকার মসজিদের সামনে বাদ এশা নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
তিনি শাহতলী কামিল মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ এবং বিনয়ী মানুষ ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

