এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে

এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে
ছবি: আমার দেশ

এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে বলে লক্ষ্মীপুরে হুশিয়ার দিয়েছেন নেতাকর্মীরা।

বুধবার রাতে এনসিপি জেলা শাখার মশাল মিছিল শেষে তারা এ হুঁশিয়ারি দেন। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের উপর হামলা প্রতিবাদে লক্ষ্মীপুর শহরে এ মশাল মিছিল হয়।

বিজ্ঞাপন

এসময় এনসিপির নেতারা বলেন, আমাদের বলা হয় আমরা নাকি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছি। ১২ ফেব্রুয়ারি গণভোট প্রত্যাখ্যান করে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের সময় শত শত মব সৃষ্টি করে অন্তবর্তীকালীন সরকারকে দায়িত্ব পালনে পদে পদে বাধা সৃষ্টি করে এদেশে শিষ্টাচারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী হচ্ছে বিএনপি। আমরা বলতে চাই, এনসিপির ওপর যদি আর হামলা হয়, তাহলে ৫ আগস্ট শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, বিএনপিও একই পরিণতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবদুর রহমান, সদস্য সচিব এড. শামসুজ্জামান সোহেল, যুগ্ম সদস্য সচিব মোবারক হোসাইন, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আবদুল আহাদ ফারাবী প্রমুখ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন