লোহাগাড়া প্রেস ইউনিটের সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

লোহাগাড়া প্রেস ইউনিটের সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন
নুরুল আলম সভাপতি, সেলিম উদ্দীন সাধারণ সম্পাদক।

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার একটি রেস্টুরেন্টে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে দৈনিক দেশের কণ্ঠের নুরুল আলম সভাপতি, দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. সেলিম উদ্দীন সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের সময়ের বেলাল উদ্দীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাচিত অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ডা. সুজন নাথ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, সহসাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান এবং দপ্তর সম্পাদক নুরুল আমিন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আবু নাঈম মোহাম্মদ মুজিবুল করিম, নাজিম উদ্দীন, কাউছার আলম, খুরশেদ আলম ও মঈনুদ্দিন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন