আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, ব্যবস্থা নিচ্ছে পুলিশ

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, ব্যবস্থা নিচ্ছে পুলিশ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে দেশ ছেড়ে পালানো স্বৈরাচার শেখ হাসিনার স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী ও আইনজীবীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার তানিমকে আদালতে নেওয়ার পথে এ স্লোগান দেওয়া হয়। তানিম জুলাই-আগস্টে ছাত্রহত্যা মামলার আসামি।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অ্যাডভোকেট শাহরিয়ার তানিমকে আদালতে নেওয়া হয়, তার সঙ্গে ছিলেন এক পুলিশ সদস্য। পেছন পেছন পাঁচ-সাতজন আইনজীবী ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।

চট্টগ্রাম আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী আমার দেশকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে। আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। পাশাপাশি আইনজীবী সমিতি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, ভিডিও দেখে ওইসব আইনজীবীকে শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন