কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। তার বন্ধু সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধর করা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন আনোয়ার হোসেন। এ নিয়ে বন্ধু সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেশকাতুজ্জয়ামান মৃত ঘোষণা করেন।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...