গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আব্দুল বাতেন (৬০) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার এওসিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দত্তপাড়া বনমালা রেলগেটের পশ্চিম পাশে গাছের ডাল কাটতে যান আব্দুল বাতেন। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনা সংক্রান্ত যাবতীয় আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

