পতেঙ্গায় যমুনা অয়েলের ২০০ বৃক্ষরোপণ

পতেঙ্গায় যমুনা অয়েলের ২০০ বৃক্ষরোপণ

চট্টগ্রামের পতেঙ্গায় যমুনা অয়েল পিএলসির টার্মিনাল অফিস এলাকায় ২০০ বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পতেঙ্গার গুপ্তখাল সংলগ্ন যমুনা অয়েল পিএলসির চট্টগ্রাম টার্মিনাল অফিস এ কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন

কর্মসূচির উদ্বোধন করেন যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া।

এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত এ মহতী কর্মসূচির অংশ হিসেবে যমুনা অয়েল পিএলসির বিভিন্ন স্থাপনা ও ডিপো এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপারেশন বিভাগের জিএম জসিম উদ্দিন, ম্যানেজার (ডিপো) গোলাম কিবরিয়া, ম্যানেজার (টার্মিনাল) মাসুদুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন