
পতেঙ্গায় যমুনা অয়েলের ২০০ বৃক্ষরোপণ
চট্টগ্রামের পতেঙ্গায় যমুনা অয়েল পিএলসির টার্মিনাল অফিস এলাকায় ২০০ বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পতেঙ্গার গুপ্তখাল সংলগ্ন যমুনা অয়েল পিএলসির চট্টগ্রাম টার্মিনাল অফিস এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া।









