আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

চট্টগ্রাম ব্যুরো

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর ছোট সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী।

বিজ্ঞাপন

গত শনিবার (১৪ মার্চ) বিকেলে পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার। তিনি আব্দুল মান্নান ও নুর নাহারের কন্যা। অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে জহিরুল ও হালিমার দাম্পত্য জীবনে কলহ চলছিল। শনিবার ইফতারের কিছুক্ষণ আগে পারিবারিক একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জহিরুল দুটি ইট দিয়ে হালিমার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর জহিরুল ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মা নুর নাহার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আজ চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন