পটিয়ায় মাঠের কর্মসূচিতে ফিরল ছাত্রদল

পটিয়ায় মাঠের কর্মসূচিতে ফিরল ছাত্রদল
স্মরণসভা শেষে ছাত্রদলের র‍্যালি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে উপজেলা গেট এলাকায় গিয়ে শেষ হয়।

চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিন পর মাঠের কর্মসূচিতে ফিরেছে ছাত্রদল। শুক্রবার বিকেলে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে র‍্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক এনামের বড় ছেলে তরুণ ছাত্রনেতা আঁকিবুল হক আঁকিব।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ অন্যরা। এতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আঁকিবুল হক আঁকিব বলেন, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ ও আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদল রাজপথে ছিল। বিএনপির নেতৃত্বে ছাত্রদলসহ সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। জুলাই আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠ ছাড়বে না। আগামী দিনে দেশবিরোধী সব শক্তিকে রুখে দিতে ছাত্রদল লড়ে যাবে।

স্মরণসভা শেষে একটি র‍্যালি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে উপজেলা গেট এলাকায় গিয়ে শেষ হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন